শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আজ কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের ৫৪৬ টি স্কুলে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে 'ক্লিন স্কুল নো মস্কিউটু' স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লার্ভিসাইডিং, ফগিং, সোর্স অপসারণ, মাইকিং, লিফলেট বিতরণ, নোভানিউরন ট্যাবলেট প্রয়োগ করা হয়।
উল্লেখ্য, ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর আগামীকাল ৭ জুন স্কুল খোলার আগেই স্কুলগুলো থেকে এডিস মশার ব্রিডিং সোর্স এবং উড়ন্ত মশা নির্মূলে এই কার্যক্রম চালানো হয়।