শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. রিপন মিয়া ওরফে রবিন (৫০), মো. সাব্বির (৩১), মো. আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মো. রবিউল আওয়াল তুষার (৩২), মো. আলাউদ্দিন (৪১), সৈয়দ ওয়াহিদ রহমান আলিফ (১৭), মো. আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসা. শিউলি আক্তার (৪৫), মো. আব্দুল্লাহ নজরুল (৫৫), মো. শামীম (৪৮), মোসা. শিউলি আক্তার (৪৫) ও মো. শামীম (৪৮)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।