শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের বাবা খন্দকার আহমাদুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।
এতে জানানো হয়, খন্দকার আহমাদুল আমিন আজ সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।