শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : গাজীপুর বিআরটি এখন নিরাপদ ও দৃষ্টিনন্দন। অন্ধকার আর ময়লার স্তূপ পেরিয়ে এক নতুন রূপ পেয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি স্টেশনগুলো।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার-এর বিশেষ তত্ত্বাবধানে পুরো নগরীতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে আধুনিক লাইটিং স্থাপন করা হয়েছে। সড়ক ও উন্মুক্ত স্থানের ময়লা-আবর্জনা অপসারণ করে সেখানে সুন্দর ফুলের বাগান এবং রঙে রঙে সাজানো হয়েছে স্টেশনগুলো।
পুরো এলাকা নিরাপদ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে গাজীপুর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের প্রশংসা পেয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।