শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীম গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।