শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সশুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- নুরুজ্জামান ওরফে জীবন (৪৪), সুমন হোসেন (২৫), আলী রাজ (২৮), মারজান মিশন (২৩), সামিউল আলম সামি (২৩), রোহান (২১), মো. কাজী সাওফাত জাহান বিকাশ (৩০), মো. সাইদুর (১৮), মো. সাজি হোসেন শান্ত (১৮), এস এম ইয়ামিন (১৮), মো. শিপন (১৮), মো. রিফাত (১৮), মো. হিরক সরদার (৩৫), মো. সাগর হোসাইন (২৭), আল মুইজ বিন হক ওরফে নিলয় (২৫), অহিদুল ইসলাম লিয়ন (২৫), লোকমান শেখ (২১), উত্তম (২২), বশির পন্ডিত (৪৩), মো. ওবাইদুল হক (৪২), আলী মর্তুজা (২০), মো. হুমায়ুন কবির (৩১), মো. শান্ত (২৮), মো. ফরহাদ হোসেন (১৮) ও মো. জুয়েল হোসেন (৩২)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।