শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. রিয়াজুল ইসলাম (৩৭), মো. অপু আলী (২৮), মো. দ্বীন ইসলাম ওরফে কালু (২৬), মো. দেলোয়ার আকন্দ (৩০), আ. বারেক (৪৫), মো. মিজানুর রহমান সাগর (২২), সাইফুল ইসলাম (২৯), মো. সাদেক (৩৮), মো. রাকিব (১৮), মো. রবিউল ইসলাম (১৮), মো. সোহাগ (৩০), নাজমুল ইসলাম (২৩), মো. রবিন মাতাব্বর (২৫), মো. আমির হোসেন প্রকাশ বাবু (২১), মো. হৃদয় (২০), মোছা. সালমা ওরফে ছালমা (৪৬), মো. সবুজ মিয়া (২৪), ইসমাইল হোসেন (৪০), মো. বশির (৫০), আহম্মদ আলী (৩০), মো. ইমরান হোসেন (২৬), মো. সুজন (১৮), মো. আলমগীর হোসেন (৩০), মো. শরিফুল ইসলাম (৩৫), মো. মজিবুর রহমান আকাশ (২৭), তানিম রহমান (২৭), সৈকত (২৪), মো. মেহেদী হাসান সজীব (২৩), মো. আকাশ (২৮), মো. রবিন (২০), মো. আকাশ (২৮), মোছা. নাজমা (৩৮), সজিব (২১), মো. মোস্তাক রনি (৪৩), মো. মোস্তাক রনি (৪৩), আকাশ (২৭), মোহাম্মদ আলী (৩০), আকাশ (২৭), মো. রেজওয়ানুল করিম রাজিব থেরোমিও (৪০), মো. আকাশ (২৭), মো. আশফাকুর রহমান শামীম (৫০), আকাশ (২৭), মো. শাকিল (৫৫), মো. মাছুম (৩৫), মো. আক্তার কালু (৪৮), মো. রবিন (৩৫), মো. আলমগীর হোসেন (২৫), মো. ইলিয়াস সরকার (২৬), ইউসুফ কোবরা ইউসুফ (৫২), মো. রাজু (২৬), মো. মাসুদ (৩২), মো. ইয়াছিন শুভ (২৩), মো. সেলিম হাওলাদার (৩৫), মো. জাহিদ তালুকদার, মো. রাকিব মিয়া (২০) ও মো. মিলন হোসেন (২৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ২৮ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ৭ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।