বাসস
  ০৫ জুন ২০২৬, ১৩:০৭

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

ঢাকা, ০৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. শুকুর মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (৪০), তানভির (১৯), মাহির (২০), মো. ফাইজুল ইসলাম (২৩), সোহান (২০), মো. হৃদয় (২৫), মো. ইয়াকুব আলী (২১), মো. আপন (২২), ইয়াহিয়া (২৮), মো. সিয়াম (২০) ও আজিজুর রহমান মাহফুজ (২৬)।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।