বাসস
  ০৪ জুন ২০২৬, ২১:৩১

পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি 

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস): পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গ্রেড-১ পদে পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন- হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।