শিরোনাম

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শেষ হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ৮ মে শুরু হয় ৪ দিনব্যাপী এ অনুষ্ঠানমালা।
সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা(মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবীর রিজভী।
সংস্কৃতি সচিব কানিজ মওলা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
উল্লেখ্য, কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়।
এছাড়াও, আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় কবিগুরুর নিজের আঁকা চিত্রকর্ম এবং কবিগুরুকে নিয়ে দেশের স্বনামধন্য চারুশিল্পীদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।