বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১১:৩২

সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী 

বাগেরহাটের রামপালে সুন্দরবন মহিলা কলেজে আইসিটি ল্যাবের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: বাসস

বাগেরহাট, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : বাগেরহাটের রামপালে সুন্দরবন মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল রোববার সকালে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই আইসিটি ল্যাবের উদ্বোধন করেন।

আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজান তামান্না ফেরদৌসী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজীব আল রশিদ, মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. জুলফিকার আলি, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।