শিরোনাম

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। থানার অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. আরিফ হোসেন (৩২), মো. হৃদয় (৩০), শিলা আক্তার (৩২), রাকিব ওরফে রকি (৪০), মো. মনির হোসেন হৃদয় (২৭), মো. আল আমিন (৩২), মো. খোকন কাজী (২৭), মো. ইসমাইল (৫০), মো. আব্দুর রহমান (৪৮), মো. সেলিম মিয়া, মো. জামাল হোসেন, স্বপন (৩০), মো. মজিদ আলী (৪৫), মো. শাহিন (৩৭), হাবিবুর রহমান (৪৮), মো. সুমন (৪৮), মো. সালাউদ্দিন (৩৫), মো. সবুজ (৪২), মো. সারোয়ার (৩৫), মো. লিটন (৪০), মো. কালাম (৪৬), মো. আবু বক্কর সিদ্দিক (৩৯), মো. বাদশা (৪৭), মো. মিলন শরীফ (৩৮), মো. ইদ্রিস আলী (৪৮), মো. আব্দুল মোতালেব (৫২), মো. রিপন (৪০), মো. সালমান (২১) ও মো. মহসিন (৪৫)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।