বাসস
  ১০ মে ২০২৬, ২৩:১৭

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জন গ্রেফতার

ঢাকা, ১০ মে ২০২৬ (বাসস): মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- হৃদয় হোসেন (২১), হাসনাইন আহমেদ শান্ত (২২), মনির হোসেন (৩৯), উমর ফারুক (৪২), মাসুদ রানা (৩৬), খোকন (৪২), ইদ্রিস (৪০), অলিউল্লাহ (২২), মো. মামুন (২২), মো. জুয়েল (২০), জাহিদুল (২০), মো. রিপন (৩০), মো. কামরুল হাসান (২০), মো. সুমন (২১), স্বপন দাস (৩২), মো. মাসুম (২৬), সোহানুর রহমান সোহান (২৬), মো. জুনায়েদ সাইফ (২২), মো. আল ফাতিন ওরফে সামি (২৭), মো. ইয়াসিন আরাফাত (২১), মো. ইফাদুল কবির (২১), জিসান হোসেন আলিফ (২৩), দেব জ্যোতি (২৮), মো. আরিফ হাসান (৩২), মো. তুহিন (৩২), নূর ফরাজী (২৮), মো. শাকিল (২৫), মো. মেহেদী হাসান অনিক (২৭), মো. ওমর বিন হারুন (৩০), মো. জহির (৪৩), মারুফ আলম (১৮), মো. শাহীন আলম (৩০), মো. আমিরুল ইসলাম (২৪), মো. গোলাম রাব্বী (২৬), মো. হাসান (৩০), মো. হেলাল (৩৩), মো. মামুন (৪৫), মো. রাজন (৩০), মো. শাহেন (২৬), মো. রাকিব (১৯), মো. শাহজামান জুয়েল (৩২), ফারহানা আখতার স্মৃতি ও মো. মুসা।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।