শিরোনাম

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আজ রাজধানীর সিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বড় ছেলে রফিকুল ইসলাম জানিয়েছেন, তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা মরহুম শামসুদ্দিন আহমেদ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের অধিকাংশ সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করায় তার নামাজে জানাজার সময়সূচি পরে জানানো হবে বলে জানানো হয়েছে।