বাসস
  ০৯ মে ২০২৬, ১০:১৭

কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ছবি : বাসস

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।