শিরোনাম

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ৮২টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন। এর মধ্যে নারী ১১ হাজার ৬৪৯ জন, পুরুষ ১৮ হাজার ৮১৮ জন এবং শিশু ৭ জন।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৩২টি মামলার নিষ্পত্তি হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।