বাসস
  ০৮ মে ২০২৬, ২১:০৭

রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস): রাজধানীর কদমতলীতে আজ সন্ধ্যায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, কদমতলীর একটি ফোম কারখানায় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।