শিরোনাম

রাজশাহী, ৮ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ ফয়েজুল কবির। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।
আরএমপি সূত্রে জানা যায়, মোহাম্মদ ফয়েজুল কবির ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে দায়িত্বভার ফয়েজুল কবিরের কাছে হস্তান্তর করেন।