বাসস
  ০৫ মে ২০২৬, ২১:৫৮

চার দিনব্যাপী বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন শিল্পকলায়

ঢাকা, ৫ মে, ২০২৬ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৮ মে থেকে ১১ মে পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ দেশের ৬৪ জেলায় একযোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।