শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের স্বাধীনতার মূলমন্ত্র রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি এবং সব মত প্রকাশের স্বাধীনতা।
আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও জানান, আমরা চাই নতুন গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রায় আমাদের যে সাংস্কৃতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক যে সংস্কৃতি—তাতে সকল ধর্মের মানুষের সংস্কৃতির একটি ঐক্যবদ্ধ মেলবন্ধন।
মহাপরিচালক বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামী দিনগুলোতে সব মানুষের সংস্কৃতিকে লালন, পরিচর্যা ও বিকাশে কাজ করবে।