শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বয়েজ হোস্টেলের ছাদে কলেজের সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ড্যাবের সহযোগিতা ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণ ছিল।