বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০

রাজধানীর মহাখালীতে ভবনের ছাদে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর মহাখালীতে চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আজ সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তালহা বিন জসিম বাসস-কে বলেন, ১১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।