শিরোনাম

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শুক্কুর আলী (৩৩), আসমা বেগম (৫৫), তানিয়া আক্তার (২৫), মো. জীবন (৩৬), রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৪২), মো. কামরুল হাসান (২৫), মো. সাইফুল হোসেন (২০), মো. জামিল মিয়া দোলন (৩৫), মো. মিন্টু ওরফে নাজমুল (২৪), সজিব মোস্তফা (২০), মো. উজ্জল হাওলাদার, মো. রফিক (২৮), মো. সাজ্জাদ নূর (২০), মো. কবির হাওলাদার, শামীম মাতুব্বর (২৭), মো. সজীব (২১) ও সাগর আহম্মেদ (৩৭)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।