শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৯৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে ৪ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২৭ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৩ টি ক্যাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭ টি বাস, ৩৬ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ২৪০ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮ টি বাস, ১৪ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ২২২ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২ টি বাস, ১৯ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৪৮ সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৩১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৯ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৯০ টি গাড়ি ডাম্পিং ও ১৫৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।