বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২

বাসস চেয়ারম্যানের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছবি : বাসস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সহায়তায় ৩ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজানের সপ্তম দিনে আজ বুধবার খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া বাজারে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আলম চঞ্চল। ‎‎এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহরিয়ার রহমান বাবু, সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাকিম সানা, যুবদল নেতা মো. আজিজুল গোলদার, মো. মুজিবর রহমান, গড়ইখালী কলেজ ছাত্রদল সভাপতি মো. সাব্বির রহমান, সোলাদানা ইউনিয়ন ছাত্রনেতা মো. আজমল প্রমুখ।