শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত দুইজন প্রতিমন্ত্রীর মধ্যে নিম্নোক্তভাবে দপ্তর বন্টনের অভিপ্রায় ব্যক্ত করেছেন।
হাবিবুর রশিদ, এমপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মো. রাজিব আহসান, এমপি
রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে প্রতিমন্ত্রীগণের দপ্তর বন্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।