শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৬০ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে আটটি বাস, ২০ টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে পাঁচ টি বাস, দু’টি ট্রাক, ১১ টি ক্যাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ৫২ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, দু’টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮ টি বাস, ১৬ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ১৯৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ১৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৫৬ সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২ টি বাস, চারটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৭৫ টি গাড়ি ডাম্পিং ও ১৮০ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে
জানিয়েছে পুলিশ।