বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৭

পল্টন থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২০ 

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো নাঈম ইসলাম রাফি (২১), মো. দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), মো. সৌরভ (১৮), মো. জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), মো. আলমগীর হোসেন (৫০), মো. মাসুদ (৩৫), মো. মিলন ( ২১), মো. রুবেল ( ১৮) মো. শাহ আলম (৩৬), মো. মেহেদী হাসান (৩০), মো. শাহীন (৫০), মো. সোহেল (২৭), মো. আলী হোসেন (৩৫), মো. শহিদুল (৩০), মো. স্বাধীন (২০), মো. সেলিম (২৬), চাদনী (২০) ও ফাতেমা বেগম (১৯)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।