বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে কামারুল সভাপতি ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

কোলাজ। বাসস

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে মো. কামারুল হক সভাপতি ও মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান। 

আজ মঙ্গলবার এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বাসস ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোশতাক আহমদ।  

কমিটিতে সহ-সভাপতি পদে মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রমজান হোসেন,  সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্যপদে সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ ও মো. কামরুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কাস-এর মহাসচিব মোশতাক আহমদ।