বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে নয়টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। 

বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

এ সময় নয়টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।  

র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু প্রতারক চক্র।

অভিযান পরিচালনাকালে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট চালানো হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।