বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৮

লিড সনদ পেল আরো দুই পোশাক কারখানা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের দুটি কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে।

কারখানা দুটি হলো- ১. ফ্যাশন ফ্লোর বিডি লিমিটেড। ঠিকানা: ৫১০৭, গোদারচালা, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর-১৭৪৭, বাংলাদেশ, রেটিং সিস্টেম: লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪-লিড ভি৪, প্রাপ্ত পয়েন্ট: ৭১, সনদের মান: গোল্ড।

২. এমএনআর সোয়েটার্স লিমিটেড। ঠিকানা: বারাইদেরচালা, শ্রীপুর, গাজীপুর-১৭৪০, বাংলাদেশ, রেটিং সিস্টেম: লিড ও+এম: এক্সিজটিং বিল্ডিং ভি ৪.১ - লিড ভি ৪.১, প্রাপ্ত পয়েন্ট: ৮৫, সনদের মান: প্লাটিনাম।

এই দুটি কারখানা যুক্ত হওয়ায় দেশে এখন মোট লিড সনদপ্রাপ্ত আরএমজি কারখানার সংখ্যা দাঁড়াল ২৭৫টি। এর মধ্যে ১১৬টি প্লাটিনাম এবং ১৪০টি গোল্ড মানের। এছাড়া, বিশ্বে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার মধ্যে ৭০টি এখন বাংলাদেশে।