শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারোয়ার সালামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে পদায়ন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র সহকারী সচিব মো. সারোয়ার সালামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে বদলিভিত্তিক পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।