বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি: বাসস

চাঁদপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): চাঁদপুরে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

পরে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা জাতীয়তাবাদী দল বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, হাসপাতাল মালিক সমিতি, সাহিত্য একাডেমী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিকদল শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে বিভিন্ন সংগঠন পক্ষ থেকে প্রভাত ফেরি বের হয়।