বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৭

বায়রা’র সাবেক সভাপতি আবুল বাশারের ইন্তেকাল

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (ব্যয়রা) সাবেক সভাপতি মো. আবুল বাশার আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ৩ মেয়াদে মোট ৬ বছর বায়রা’র সভাপতির দায়িত্ব পালন করেন এবং নিজ ব্যবসা প্রতিষ্ঠান সরকার রিক্রুটিং লি. এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আজ বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদ এবং বাদ এশা ফেনীর নিজ বাড়িতে জানাজা হয়েছে।

তার মৃত্যুতে বায়রা’র সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।