শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রায় দুই যুগ পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
নবগঠিত সরকারের কার্যক্রম, প্রত্যাশা, মূল্যায়ন, পবিত্র রমজান মাস এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি পার্টির)।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের প্রতি শুভকামনা জানান।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি। এজন্য তিনি আশা করেন, সরকার গণভোটের ম্যান্ডেট মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ এবং রমনা থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।