বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭

দেশবাসী ও মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা খেলাফত মজলিসের

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বুধবার খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাহে রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে।

নেতৃবৃন্দ বলেন, জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। এবারের রমজানে আমরা সকলে যাতে রহমত ও মাগফিরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। মহান আল্লাহর কাছে সেই কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।