শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্টাফ রিপোর্টার মোতাহার হোসেনের মা মুকুলা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
মরহুমার পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আজ বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি একমাত্র ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পাশা গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুকুলা বেগমকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।