শিরোনাম

কক্সবাজার, ১৭ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কক্সবাজারের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি, ছাত্রদল কর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে মিছিল সহকারে নেতা-কর্মীরা দলে দলে বিএনপি’র জেলা কার্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে। এরপর সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে নেতা-কর্মীদের বের করা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে সালাহউদ্দিন আহমদের নিজ এলাকা পেকুয়াতেও মিষ্টি বিতরণ করা হয়েছে। তবে কক্সবাজারবাসীর আশা, সালাহউদ্দিন আহমদ এর নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রোহিঙ্গা সংকটের সমাধান হবে।