বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪

কারওয়ান বাজারে আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর কারওয়ান বাজার কাঠপট্টিতে একটি পাঁচ তলা ভবনে সোমবার রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১১টি টিম।
ভবনের ৩য়, ৪র্থ ও ৫ম তলায় আগুন লাগে ।

ভবনের ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার এর গোডাউন রয়েছে। তাছাড়া আশেপাশে কাঠের গোডাউন রয়েছে।

সোমবার  রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টা ২৮ মিনিটে আমরা এ আগুন লাগার খবর পাই। ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট সেখানে যোগ দেয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও হতাহত সম্পর্কিত কোনো খবর পাওয়া যায়নি।