শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের আগা সাদেক রোডে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ সোমবার রাত পৌনে ১১টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানিয়ে বলেন, আগা সাদেক রোডের একটি সাততলা ভবনের চতুর্থ তলায় জুতার কারখানাটি অবস্থিত। সোমবার রাতে সেখানে আগুন লাগে। খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারেও কাঠপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।