শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সারাদেশে বিদ্যুৎ সঞ্চালন গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সদস্যদের সরাসরি ভোটে রোববার দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- বিভাগের ভিত্তিতে সহ-সভাপতি হিসেবে প্রকৌশলী মো. শাহনেওয়াজ রেদোয়ান (ঢাকা বিভাগ), প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), প্রকৌশলী মো. ইমান আলী (খুলনা বিভাগ), প্রকৌশলী মো. নজরুল ইসলাম (সিলেট বিভাগ), প্রকৌশলী মো. জসিম উদ্দিন হাওলাদার (বরিশাল বিভাগ), প্রকৌশলী মো. ইকবাল হোসেন (রাজশাহী বিভাগ), প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সেলিম (ময়মনসিংহ বিভাগ) এবং প্রকৌশলী মো. মাইদুল ইসলাম (রংপুর বিভাগ)।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী সাবিনা ইমাম, প্রকৌশলী মো. কামরুল হাসান বিপু ও প্রকৌশলী মো. রেদোয়ান হোসেন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আহমেদ আসিফ আখতার মঞ্জু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. রাসেল রানা ও প্রকৌশলী মো. আবদুল জব্বার দায়িত্ব পেয়েছেন।
অর্থ সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. আতাউর রহমান, সহ-দপ্তর সম্পাদক হিসেবে প্রকৌশলী ইসহাক হোসেন তালুকদার শুভ, প্রচার সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. হেলাল মোরশেদ সোহাগ এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল নির্বাচিত হয়েছেন।
সমাজকল্যাণ সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সুজন, চাকুরি বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. বেল্লাল হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী মোহাম্মদ আকিদুল ইসলাম, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম এবং সহ-শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. হারুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।
মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী শাহনাজ আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী রিতা পাল, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. সাইফুর রহমান নাহিদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবির। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রকৌশলী জি এম এ আমিনুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন।
দেশব্যাপী শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দঘন ও শতভাগ অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন আয়োজন ও সার্বিক তদারকি করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব প্রকৌশলী লাভলু ফকিরের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।