শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমইউর কেবিন ব্লকে গিয়ে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাস্থ্যের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন।
এ সময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, ডা. তাজ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএমইউ’র সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, অফিসার্স এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক শামীম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।