শিরোনাম

খাগড়াছড়ি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি তার বিজয়কে খাগড়াছড়ির জনসাধারনের উদ্দেশ্যে উৎসগ করেছেন।
বিজয়ের পর শনিবার সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূইয়া জানান, ‘আজকের এই বিজয় খাগড়াছড়ির জনগণের। জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই অর্জন সম্ভব হয়েছে।’
তিনি বলেন, তারেক রহমানের আহবানে বিএনপি জনগণের ভোটে জয়ী হয়েছে। তাই প্রথমেই আমি সাধারণ জনগণকে গুরুত্ব দিব এবং তাদের সুখ দুঃখে পাশে থাকবো।
শনিবার বিকেলে খাগড়াছড়ি পৌরশহরের কলাবাগানে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া’র বাসভবনে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেছেন।
এসময় তিনি বলেছেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন করবেন। পাশাপাশি খাগড়াছড়ি আসনে পাহাড়ি-বাঙালির সহাবস্থান বজায় রাখতে পাহাড়ের উন্নয়নে কাজ করবেন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও পর্যটন নগরীতে পরিণত করবেন।