বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮

নড়াইলে নবনির্বাচিত জামায়াতের এমপির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ছবি : বাসস

নড়াইল, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনের নবনির্বাচিত জামায়াতের এমপি আতাউর রহমান বাচ্চু  সাংবাদিকদের সঙ্গে  এক মতবিনিময় সভা করেন।

নড়াইলকে এগিয়ে নিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন তিনি বলেন, নড়াইল আমার প্রাণের শহর। এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।সাংবাদিকরা সমাজের দর্পণ।ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের তথ্যভিত্তিক পরামর্শ ও গঠনমূলক সমালোচনা এ জেলাকে আধুনিক জেলায় পরিণত করতে সহায়ক হবে।

তিনি আজ শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে  একথা বলেন।এছাড়া তিনি সাংবাদিকদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, এ্যাড.আব্দুল আজিজ, এম, মুনীর চৌধুরী, সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেনসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জেলা শহরের বানিজ্যিক কেন্দ্র রুপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে  এবং লোহাগড়া উপজেলার তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে  কুশল ও মতবিনিময় বিনিময় করেন।