বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬

বিএনপি জোটকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিনন্দন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্র্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষ ও সকল রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এতে আশা প্রকাশ করে বলা হয়, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।