শিরোনাম

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জি এম সিরাজ বলেছেন, শহর ও গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অগ্রাধিকার দেয়া হবে।
নির্বাচনে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় জি এম সিরাজ আজ শুক্রবার এসব কথা বলেন।
জি এম সিরাজ বিজয়ের প্রতিক্রিয়ায় বলেন, জনগণ তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তা রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, শহর ও গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অগ্রাধিকার দেয়া হবে।’
তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।