বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২

পিরোজপুরে বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান মাসুদ সাঈদী 

ছবি: বাসস

পিরোজপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিজয়ী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী এলাকার উন্নয়নে বিজিত প্রার্থীকে সাথে নিয়ে কাজ করতে চান। 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেন, ‘বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই’। 

তিনি আরও বলেন, ‘পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভার পানির সমস্যা সমাধান, বেকার যুবকদের জন্য  কর্মসংস্থান সৃষ্টি, নদীবেষ্টিত এ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করা সহ নির্বাচনী অঙ্গীকারগুলো ধাপে ধাপে পালন করার চেষ্টা করব।’