বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮

বিশ্বম্ভপুর-সুনামগঞ্জকে মডেল হিসেবে গড়ে তুলতে চান: অ্যাড নুরুল ইসলাম নুরুল

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল বিশ্বম্ভপুর-সুনামগঞ্জকে মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

বিজয়ের পর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এলাকার মানুষের প্রত্যাশা, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাওরে বাঁধের উন্নয়ন কাজ করার কথা বলেন।  

তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে মানুষ আমাকে ভোট দিয়েছেন। যারা আমাকে ভালোবেসে, বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান বলে জানান।

আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।