শিরোনাম

খাগড়াছড়ি, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): দীর্ঘ ১৭ বছর পর খাগড়াছড়িকে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে রাত ২ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত এ ফলাফল ঘোষণা করেন। এর আগে দীর্ঘ সতের বছর ধরে খাগড়াছড়ির এই আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওযাদুদ ভুইয়া এই ঐতিহাসিক বিজয়কে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের বিজয় বলে উল্লেখ করেন ।
তিনি বলেন, পাহাড়ি-বাঙালীর সম্প্রীতির বন্ধন আরো সূদৃঢ় করার পাশাপাশি সব সেক্টরে বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন করবো। অতীতে সংসদ সদস্য থাকাকালে উন্নয়ন কাজগুলোর সংস্কারসহ উন্নয়ন ও অগ্রগতিতে নতুনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিবন্ধীত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ধম র্জ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩ শত ১৫ ভোট। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ৫৮ হাজার ৫ শত ৪৫ ভোট ।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, এ আসনে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪ শত ৭৯ টি। বাতিল ভোট ১০ হাজার ৮০ এবং মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪৩ হাজার ৫ শত ৫৯।