বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

ঐক্যবদ্ধ হয়ে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করতে চাই: নাজমুল হুদা 

ছবি: বাসস

মেহেরপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিজয়ের পর জামায়াতের প্রার্থী নাজমুল হুদা তার প্রতিক্রিয়ায় বলেন— “এই বিজয় গাংনীর সর্বস্তরের মানুষের বিজয়। যারা আমাকে ভালোবেসে, বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে যারা অন্য প্রার্থীকে সমর্থন করেছেন, তাদের প্রতিও আমার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার।

আমি আমার প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেনসহ সকল প্রার্থীকে ধন্যবাদ জানাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। মানুষের প্রত্যাশা অনেক—কর্মসংস্থান, কৃষির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন। আমি সবার সহযোগিতা নিয়ে সেই প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।
গাংনীকে একটি উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় আসনে পরিণত করাই হবে আমার অঙ্গীকার। মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই আমার প্রথম দায়িত্ব।”